ফরিদপুরে অস্ত্রসহ ১৪ জনকে আটক করা হয়েছে।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি রামদা, তিন বোতল ফেনসিডিল, ২৩টি মোবাইল, ৬০টি সিম, তিনটি গাছ কাটার করাত ও ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এ অভিযান চালায়।