নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বিটিভি নাটোর উপকেন্দ্রে মালি হিসেবে কর্মরত ছিলেন।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জাবেদ সদর উপজেলার শিবদুর গ্রামের বাসিন্দা।
 
বিটিভি নাটোর উপকেন্দ্রের ইনচার্জ এম দেলোয়ার হোসেন জানান, জাবেদ বেলা ১১টার দিকে কাজ করার সময় বিদ্যুতের তার জড়িয়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।