সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে ৩৯ জনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এস-আই কুমকুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়ায় ৮ জন, তালায় ১ জন, কালিগঞ্জে ৩ জন, শ্যামনগরে ৮ জন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধ নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।