যশোরের মণিরামপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা লাউড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
সাথীর বাবা কামাল মোল্লা অভিযোগ করেন, ৫ বছর আগে উপজেলার লাউড়ী গ্রামের মুক্তার শেখের ছেলে আলমগীর শেখের সঙ্গে তার মেয়ে সাথী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে আলমগীর যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সাথীর ওপর নির্যাতন করতো। সম্প্রতি ঈদের আগেই ৫০ হাজার টাকা দাবি করে আলমগীর। এ নিয়ে বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে কলহের একপর্যায়ে সাথীকে মারপিট করে আলমগীর। এতে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পরিবারের সকলকে নিয়ে পালিয়ে গেছে আলমগীর।