বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন করার পরিবর্তে বিএনপিসহ বিরোধী দল দমনেই ব্যস্ত থাকার কারণে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে দাবি করে ফখরুল বলেন, আমরা আগেও বলেছি-জঙ্গিবাদ দমন তো দূরের কথা, বরং তাদের আড়াল করতেই তাবেলা হত্যাকা-সহ পরবর্তী সময়ে সকল হত্যাকা-ে বিএনপির ওপর ধারাবাহিকভাবে দোষ চাপানো হয়েছে।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপি’র সহ-সভাপতি নুর করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
ফখরুলের দাবি, দেশের অর্থনৈতিক ভঙ্গগুর অবস্থা, লাখ লাখ কোটি টাকা পাচার হওয়া, বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লোপাট, গুম, খুন, গুপ্তহত্যা এসবের ভয়াবহতা থেকে জনদৃষ্টিকে ঝাপসা করতেই জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করার অপচেষ্টা করছে সরকার।
তিনি বলেন, জঙ্গিদের চিহ্নিত করে তাদের ধরতে সরকারের ব্যর্থতা প্রমাণ করে যে, সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থানের সঙ্গে জড়িত। দেশে একের পর এক সংঘটিত বিদেশি নাগরিক, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মযাজক, পুরোহিত, ধর্মান্তরিত খ্রিস্টান, ব্লগার, বাউল-সাধক হত্যাসহ অন্যান্য হত্যাকা-গুলোর কুল-কিনারা করতে সরকার চরম ব্যর্থ।
ব্যর্থতা ঢাকতেই বিএনপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, তাবেলা সিজার হত্যার ঘটনায় এম এ কাইয়ুমের বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করে। সেই মামলায় কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ঘটনায় সরকারের প্রকৃত স্বরূপ উন্মোচিত হলো যে, তারাই জঙ্গিদের রক্ষা করছে এবং এজন্যই বিএনপি’র ওপর দোষ চাপানো হচ্ছে।
এ সময় জেলা ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।