শব-ই-কদর এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ৩ ও ৪ জুলাই (রবিবার ও সোমবার) ঢাকাস্থ আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
এছাড়া ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৬-৭ জুলাই (বুধ ও বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতর উভয়ই বাংলাদেশের জাতীয় ছুটির দিন। তবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে।
এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।