মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে।
 
বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ ধেরুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ডাকাত দলের কাছ থেকে রাম দা, চাপাতি, শাবল, কাতানি ও রশি উদ্ধার করা হয়।
এরা হলেন, ডাকাত দলের সদস্যরা হচ্ছে গোড়াই গ্রামের সুমন(৩০), সুজন(২৩), লিটন(২৫),  জাহিদ মিয়া(২৮), আরিফ সিদ্দিকী(৩৫), গোড়াই গন্ধ্যবপাড়া গ্রামের শাজাহান(৩০), ধেরুয়া গ্রামের সাইফুল(৩০) এবং পৌরসভার কান্ঠালিয়া গ্রামের বুদ্দু শীল(৩২)।
 
এর আগে গত ২০ জুন সোমবার রাতে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কর্ণফুলী কিনিট কারখানায় ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্য গ্রেফতার হয়। শ্রমিকদের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতরাস হলেন, বগুড়ার ধুনট উপজেলার গজারিয়া গ্রামের লিয়াকত হোসেন (৩০), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দুর্গাচরণ গ্রামের তানজিল বাবু (১৮), বগুড়া জেলার সারিয়াকান্তি উপজেলার কুতুবপুর গ্রামের রনি হোসেন (১৮) ও জামালপুর এলাকার আবু হাসান (১৮)। রিয়াজসহ অপর ডাকাতদল পালিয়ে যায়।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, পৃথক মামলা হয়েছে। মামলার পর ডাকাতদের কোর্টে চালান দেয়া হয়েছে।