কক্সবাজারে পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার শহরের জেল গেট এলাকা থেকে একাধিক মামলার এক পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোহাম্মদ ইসমাঈল (২৬) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার দীল মোহাম্মদের ছেলে।
 
শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের বাইপাস সড়কের জেল গেট এলাকার সিকদার ঘোনা থেকে স্থানীয়দের খবরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
 
পুলিশের ধারণা, প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।
 
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।