নওগাঁ পত্নীতলা উপজেলায় পারিবারিক কলহের জেরে ফরিদা বেগম (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী বাবলু বিশ্বাস (৩২) পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাবলু বিশ্বাসকে গ্রেফতারের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।