ময়মনসিংহে গাঁজাসহ আটক ১

 
ময়মনসিংহে মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) শেরপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃতের নাম মো. মন্টু ফকির (৫০)। 
 
শুক্রবার দুপুরে অভিযান পরিচালিত হয় বলে এপিবিএন এর এএসপি নাজনীন আখতার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 
 
সূত্র জানায়, শেরপুর জেলার সদর থানার তারাকান্দী উত্তরপাড়া এলাকা থেকে এক কেজি গাঁজাসহ শেরপুরের তারাকান্দি উত্তরপাড়ার বাসিন্দা মো. মন্টু ফকিরকে আটক করে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়। 
 
এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।