চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 
যশোরের চৌগাছায় পানিতে ডুবে আশিকুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ইছাপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।
 
নিহতের বাবা রাশেদুল জানান, শুক্রবার বিকালে বাড়ির উঠানে বল খেলার সময় বাড়ির টিউবঅয়েলের পানি বেঁধে রাখা গর্তে পড়ে যায়। উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।