বন্দুক যুদ্ধ ও বোমা বিস্ফোরণের মধ্যে গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক ও আবাসিক এলাকা অবরুদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাত নয়টায় গোলাগুলি শুরু হওয়ার পরে অবরুদ্ধ করে আইনশৃঙ্খলা বাহিনী। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঐ এলাকায় অবস্থানরত দেশী-বিদেশীরা আতংকিত হয়ে পড়ে। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও গুলি চালায়। এতে ৪ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মুসতাক আহমেদ বলেন, সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের প্রায় অর্ধশত রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এতে গুলশানের সহকারী কমিশনারসহ তিন জন আহত।