গুলশানে সেনা এবং নৌ বাহিনীর প্রধান

 
রাজধানীর গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সৃষ্ট জিম্মি সংকটের অবসান ঘটাতে কাজ করছে সেনাবাহিনীর একটি বিশেষ চৌকস দল। এরই মধ্যে সেখানে এসে পৌঁছেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তিনি অভিযানের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।
 
নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদও ঘটনাস্থলে রয়েছেন। 
 
শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি ঘটনাস্থলে ঢোকেন। তিনি গাড়ি নিয়ে সেখানে যান। এদিকে ঘটনাস্থলের চারপাশে ঘিরে রাখা হয়েছে।
 
শুধু সেনাপ্রধান নন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খানও রেস্টুরেন্টের কাছাকাছি এসে অবস্থান নিয়েছেন।