রাজধানীর গুলশানের ‘হলি আর্টিজান বেকারি’ রেস্টুরেন্টে সৃষ্ট জিম্মি সংকটের অবসানের পর ফিরলেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।
শনিবার সকাল সোয়া ৮টার দিকে তারা ঘটনাস্থলে ঢোকেন। গাড়ি নিয়ে সেখানে যান তারা। অভিযান শেষ করে তারা সকাল ৯টার দিকে ফিরে যান।
তবে সংবাদকর্মীদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি।