‘সালাউদ্দিন, তোমার আত্মদান বৃথা যাবে না’

 
রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় নিহত বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের প্রতি শোক জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এই শোক জানান। 
 
ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখিছেন, সালাউদ্দিন, তোমার আত্মদান বৃথা যাবে না।
 
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে রাতে রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সাত থেকে আটজন বন্দুকধারী সেখানে বিদেশিসহ কয়েকজনকে জিম্মি করেন। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ও বোমাবর্ষণের ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন। এই ঘটনায় আরো নিহত হয়েছেন ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম। আহত হয়েছেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য।