ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তেহার উদ্দিন মাতবর (৬০) উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তেহার উদ্দিন উপজেলার তালমা ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন মিয়ার আয়োজিত ইফতার মাহফিল শেষে অটোরিকশায় করে নিজ বাড়ি সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামে ফিরছিলেন। বিনোকদিয়া গ্রামের ওসিব চেয়ারম্যানের বাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা সাঈদ মাতবর নামে সাবেক এক ইউপি সদস্য আহত হয়েছেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।