যশোরে গুলিবিদ্ধ যুবকের অবস্থা আশংকাজনক

যশোর সদর উপজেলায় অজ্ঞাত এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে কানাইতলা এলাকায় গোলাগুলির খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, ওই ব্যক্তির লুঙ্গি ও শার্ট পরিহিত ছিলেন।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।