উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে ওপার বাংলার ছবি ‘রাজকাহিনী’তে অভিনয়ের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস হিসেবে পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বিশ্বের বাঙালিদের সর্ববৃহত্ এই উত্সবের আয়োজক পশ্চিমবঙ্গের বাঙালিদের সংগঠন ‘কালচারাল এসেসিয়েশন অব বেঙ্গল নর্থ আমেরিকা’।
তিনদিনব্যাপী উত্সবের প্রথমদিনে শুক্রবার সন্ধ্যায় জয়ার হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের ভারতীয় রাষ্ট্রদূত অরুন সিং।
পুরস্কার প্রাপ্তির পর জয়া বলেন, ‘সৃজিত মুখার্জী পরিচালিত ‘রাজকাহিনী’ ছবিটি ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে। কিন্তু পুরস্কার পাবার ক্ষেত্রে কাঁটাতারের বেড়া বাধা হয়ে দাঁড়ায়নি, এজন্য আমি খুশি।’
IMG0
এসময় ম্যানহাটনের মেডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো পুরস্কার পান ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা, শ্রাবন্তি, মিমি, পাওলী দাম. ইন্দ্রানী হালদার, অভিনেতা ষিশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, কৌশিক সেন প্রমূখ।