আখাউড়া স্থলবন্দরে রবিবার থেকে আমদানি-রফতানি বন্ধ

শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ছয়দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
 
রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
 
আখাউড়া স্থল বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, ৯ জুলাই আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।