ঢাকা আসছেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনার তদন্তে একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে ঢাকা আসছেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা।
 
শনিবার দেশটির সংবাদমাধ্যম এনএইচকে একথা জানায়। দেশ ত্যাগের আগে নারিটা বিমানবন্দরে সাংবাদিকদের কিহারা বলেন, ঘটনা আসলে কি হয়েছে সেটা জানার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। উদ্ধারকৃত জাপানি নাগরিক এবং নিখোঁজ হওয়াদের উদ্ধারে কাজ করবেন তারা।
 
ইতোমধ্যে তথ্য সংগ্রহের জন্য বিশেষ দল পাঠিয়েছে দেশটির সরকার। সেখানে সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশেষজ্ঞ এবং ডাক্তার রয়েছেন।