ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নামছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার রাতে বাংলাদেশ সময় রাত ১০টায় সেন্ট কিটস এন্ড নেভিসের মুখোমুখি হবে সাকিবের দলটি।
বাংলাদেশের তারকা এই অলরাউন্ডারকে এবারের সিপিএলের খেলোয়াড় ড্রাফট থেকে ১ লাখ ১০ হাজার ডলারে জ্যামাইকা চুক্তি করে।
সাকিবের সঙ্গে প্লেয়ার ড্রাফটে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মাহামুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার আর ইমরুল কায়েস। তবে, তারা এবারের আসরে মাঠ মাতানোর জন্য কোনো দল পাননি।
জ্যামাইকার হয়ে খেলতে সাকিব গত ২৬ জুন দেশ ছাড়েন। ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে সাকিব খেলেছিলেন বারবাডোজের ট্রাইডেন্টসের হয়েভ তবে, পরেরবার বোর্ডের অনুমতি পাওয়া নিয়ে ঝামেলা থাকায় খেলতে পারেননি তিনি।
জ্যামাইকার দলটিতে সাকিব তৃতীয় সর্বোচ্চ মূল্যমানের খেলোয়াড়। প্রথম ধাপের খেলোয়াড়েরা পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ডলার আর দ্বিতীয় ধাপে ১ লাখ ৩০ হাজার ডলার পেয়েছেন দলের ক্রিকেটাররা।
জ্যামাইকার দলে সাকিবের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল, লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল, প্রোটিয়া গতিদানব ডেল স্টেইন আর পাকিস্তানের ইমাদ ওয়াসিম।