গুলশানে শুক্রবার রাতে হওয়া সন্ত্রাসী হামলা মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মারা যাওয়া বিভিন্ন দেশের নাগরিকদের জন্য শোক প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা বলেন।
চিঠিতে তিনি বলেন, ঢাকায় হওয়া এই সন্ত্রাসী হামলার কথা জানতে পেরে আমি খুবই দুঃখ পেয়েছি। তবে সন্ত্রাসদের মোকাবেলায় বাংলাদেশে কার্যক্রম ছিল প্রশংসনীয়। তারা সেখান থেকে বেশ কিছু জিম্মিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এ সময় তিনি আরো জানান, নিহতদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি ভারতের মানুষ সর্বদা আপনাদের পাশে আছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। তারা যেন দ্রুত এই কষ্ট থেকে মুক্তি পায়। সেই সঙ্গে এই ঘটনায় আহতদেরও দ্রুত সুস্থতা কামনা করছি আমরা।