চলে গেলেন ‘ডিয়ার হান্টার’ পরিচালক মিখায়েল সিমিনো

অস্কার বিজয়ী ভিয়েতনাম যুগের সিনেমা ‘দ্য ডিয়ার হান্টার’ চলচ্চিত্রের পরিচালক মিখায়েল সিমিনো আর নেই। খ্যাতিমান এই পরিচালক ৭৭ বছর বয়সে মারা গেছেন। 
 
কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থাইরি ফ্রেমাউক্স ও পরে মিখায়েলের বন্ধু ও সাবেক আইনজীবী এরিক ওয়াইজম্যানের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস একথা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে এই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। এএফপি।