ঝালকাঠিতে কলেজছাত্রকে গুলি করে হত্যা

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক কলেজছাত্রকে গুলিতে হত্যা করা হয়েছে।
 
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মোল্লারহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। সজল হাওলাদার (১৮) দক্ষিণ কামদেবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও নলছিটি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।
 
নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহমুদ বলেন, কে বা কারা ছেলেটিকে গুলি করে মালুহার সরকারি প্রাথমিক বিদ্যায়ের সামনে ফেলে রেখে যায়। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সজলের বাবা রফিকুল হাওলাদার বলেন, সকাল ৯টার দিকে কে বা কারা মোবাইল ফোনে তার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে জানা যায় তাকে গুলি করা হয়েছে।