গুলশান হামলা: ইতালির প্রধানমন্ত্রীর নিন্দা

গুলশান হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি।
 
শনিবার রোমে এক সংবাদ সম্মেলনে রেনসি বলেন, ইতালি ঐক্যবদ্ধ হয়ে ইসলামি মৌলবাদের কারণে সংগঠিত এই দুঃখজনক ঘটনার মোকাবেলা করছে। আমাদের দৈনন্দিন জীবন ধ্বংস করতে চাওয়া ওইসব মস্তিষ্কবিকৃত মানুষদের হুমকির পরও ইতালি পিছু হটবে না। শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় বিদেশি নাগরিক সহ ২০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৯ জন ইতালিয়ান। রয়টার্স।