দেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেনের চালান আটকের দাবি করেছে নিউজিল্যান্ড পুলিশ। একটি ঘোড়ার মূর্তি থেকে উদ্ধার হয়েছে এ কোকেন।
চকচকে কৃত্রিম পাথর খচিত একটি বড় ঘোড়ার মাথার মূর্তির ভেতর লুকানো অবস্থায় প্রায় এক কোটি মার্কিন ডলার অর্থমূল্যের ওই কোকেন খুঁজে পাওয়া যায়। ঘোড়ার মাথার মূর্তিটি মে মাসে মেক্সিকো থেকে বিমানে করে অকল্যান্ডে পাঠানো হয়েছিল।
ছয় সপ্তাহ তদন্তের পর গত সপ্তাহের শেষভাগে কোকেন পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজন মার্কিন ও মেক্সিকোর দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ড প্রত্রিকার খবরে বলা হয়, ঘোড়ার মাথার ওই মূর্তিটির ওজন ৩৬৫ কেজি এবং উচ্চতা এক মিটার।
দেশটির গোয়ন্দা বিভাগের কর্মকর্তা ভার্জিনিয়া লে বেস বলেন, এটি নিউজিল্যান্ডের উল্লেখযোগ্য জায়গাগুলোর একটি। প্রাথমিক অবস্থাতেই মাদক পাচার রোধ করতে সক্ষম হওয়ায় আমাদের গর্বিত হওয়া উচিত। বিবিসি।