অভিজ্ঞতার জন্য ডাক পেয়েছেন সিনিয়ররা : নান্নু

অভিজ্ঞতার কারণেই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে সিনিয়রদের রাখা হয়েছে বলে জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
 
তাঁর মতে টেস্ট ক্রিকেটে সাফল্যের মূলমন্ত্র অভিজ্ঞতা। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজের জন্য তাই দীর্ঘদিন পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ’র মতো অভিজ্ঞ ক্রিকেটারদের।
 
ইংল্যান্ড সিরিজের আগে ঘরোয়া ক্রিকেট বিসিএল ক্রিকেটারদের জন্য দারুণ এক প্রস্তুতি হতে পারে বলেও বিশ্বাস করেন তিনি। 
 
অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভরা। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তাদের ফেরাটা যেন তাই অবাক হবার মতো বিষয়।
 
প্রধান নির্বাচককের যুক্তি, ঘরোয়া ক্রিকেটে তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা আর অভিজ্ঞতাকে টেস্ট ক্রিকেটে কাজে লাগানো। প্রায় আড়াই মাসের কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেস আর স্কিল পরীক্ষায় ইতিবাচক হলে লঙ্গার ভার্সনে তাদের অভিজ্ঞতা কাজে লাগবে।
 
এছাড়া বিভিন্ন বিভাগে পর্যাপ্ত বিকল্প ক্রিকেটার রাখতেই এ সিদ্ধান্ত নির্বাচক প্যানেলের। 
 
তিনি বলেন, ‘আমরা সব সময় টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর গুরুত্ব দিয়ে থাকি। যার কারণে এখন আমাদের কিছু ব্যাকআপ খেলোয়াড় দরকার। কারণ অনেকগুলো টেস্ট সিরিজ আছে। গত দেড় বছরে একদম টেস্ট ম্যাচ খেলেনি আমাদের ছেলেরা। সেই হিসেবে ওই জিনিসটা মাথায় রেখেই অভিজ্ঞ খেলোয়াড়দের ডাকা হয়েছে। আল্লাহ না করুক কেউ ইনজুরিতে পড়লে ব্যাকআপ খেলোয়াড় দরকার আছে।
 
সম্প্রতি শামসুর রহমান শুভ ঢাকা প্রিমিয়ার লিগে ছন্দে থাকলেও প্রাথমিক স্কোয়াডে নেই তার নাম। কেন নেই তার যুক্তি দিলেন প্রধান নির্বাচক।’
 
তিনি বলেন, দলে কয়টা ওপেনার নিতে হবে সেটাই তো চিন্তা করতে হবে। সব ক্ষেত্রে সবাই যদি রান করে তাহলে সবাইকে তো আর দলে নেয়া যায় না।
 
শামসুর রহমানকে হাইপারফরমেন্সের ব্যাটিং ইউনিটে রেখেছি। সেখানে অনুশীলনে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতি। সেই বিরতি পুষিয়ে নিতে কন্ডিশনিং ক্যাম্প শেষে সেপ্টেম্বরে আয়োজনের কথা আছে ঘরোয়া ক্রিকেট বিসিএলের।
 
টেস্ট সিরিজের আগে একটা হলেও একটা লংগার ভার্সনে খেলতে হবে। সেই হিসেবে সেপ্টেম্বরের ২০ তারিখে বিসিএলের আয়োজন করা হচ্ছে। এর আগেও কিছু ম্যাচ আয়োজন করা হবে। ২০ জুলাই শুরু হবে টিম বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প।