তাউওয়ানে ইয়েঙ্গডার টুর্নামেন্ট প্লেয়ার চ্যাম্পিয়নশিপে ৫৯তম হয়েছেন সিদ্দিকুর রহমান। রবিবার তাইপের লিঙ্কু ইন্টারন্যাশনাল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে একটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর।
সব মিলিয়ে পারের চেয়ে দুই শট বেশি খেলে ছয় জনের সঙ্গে যৌথভাবে ৫৯তম হয়েছেন তিনি।
৫ লাখ ডলার প্রাইজমানির এ আসরে বাজে শুরু করেন সিদ্দিকুর; একটি বার্ডি ও তিনটি বোগি নিয়ে ১০ জনের সঙ্গে যৌথভাবে ১০০তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেন তিনি।
দ্বিতীয় রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করে কষ্টে ‘কাট’ এড়ান তিনি আর তৃতীয় রাউন্ডে দুটি বার্ডি ও তিনটি বোগি করেন।
পারের চেয়ে ১২ শট কম খেলে প্লে-অফে জাপানের শুনাইয়া তাকুাইয়াসুকে হারিয়ে এ প্রতিযোগিতায় সেরা হয়েছেন স্পেনের কার্লোস পায়জেম।