এবার হযরত শাহজালাল বিমানবন্দরে বিদেশে পাচারের সময় এক হাজার ৯৪ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কতৃর্পক্ষ। সোমবার সকাল ১০টায় বিমাবন্দর থেকে তাকে আটক করা হয়।
জেদ্দাগামী বিমান বাংলাদেশের এয়ার লাইন্সের বিজি-০৩৫ ফ্লাইটে আটককৃতের জেদ্দা যাওয়ার কথা ছিল।
ঢাকা কাস্টমস হাউজের উপকমিশনার রিয়াদুল ইসলাম জানান, আটক হওয়া ফরহাদুর রহমানের (৩৩) বাড়ি সাতক্ষীরা। বিমাবন্দরের বহির্গমনের তল্লাশিকালে তার জুতার ভেতর থেকে দুই প্যাকেটে এক হাজার ১৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ফরহাদ জানায়, মিয়ানমার থেকে আনা এসব ইয়াবা রাজধানীর মাদক ব্যবসায়ীর কাছ থেকে এসব ইয়াবা কিনেছেন। সৌদি আরবের প্রবাসী বাঙালির কাছে এগুলো উচ্চ মূল্যে বিক্রির কথা ছিল।