জঙ্গিদের অনলাইন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করতে ডিএমপির আহ্বান

রাষ্ট্র ও জনগণের জন্য হুমকি জঙ্গিদের সন্দেহজনক অনলাইন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার নিজেদের ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়।
 
ফেসবুক পোস্টে বলা হয়, সুপ্রিয় সুহৃদ, শুভেচ্ছা জানবেন। রাষ্ট্র ও জনগণের জন্য হুমকি স্বরূপ জঙ্গিবাদ বিষয়ে যে কোন ধরণের সন্দেহজনক ও উস্কানিমূলক অনলাইন কর্মকাণ্ড, Social media তে কোন সন্দেহজনক পোস্ট, আইডি ,লিঙ্ক বা সাইবার জঙ্গিবাদ সংক্রান্ত যে কোন ধরণের হুমকি জানলে ও এ সংক্রান্ত কোন তথ্য থাকলে সাথে সাথে e-mail করুন -cyberunit@dmp.gov.bd এই ঠিকানায়। ফেসবুকে সবাইকে পোস্টটি শেয়ার দিতে অনুরোধ জানানো হয়।