দর্শনা সীমান্তে ভারতীয় শাড়ি-থ্রিপিস-স্যান্ডেল উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্তে প্রায় ১৭ লক্ষ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস ও স্যান্ডেল উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
জানা গেছে, রবিবার দিবাগত রাতে জয়নগর সীমান্তের ৭৪/৭৫ নম্বর পিলারের কাছে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এসব শাড়ি-থ্রিপিস-স্যান্ডেল ফেলে পালিয়ে যায়। এ সময় বিজিবি এসব মাল তাদের হেফাজতে নেয়।
 
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিজিবি পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।