উইম্বলডন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। অন্যদিকে জিতেই চলেছেন অ্যান্ডি মারে। অস্ট্রেলিয়ান জন মিলম্যানকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমের হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন মারে। প্রথম দুই রাউন্ডেও তিনি সরাসরি সেটের সহজ জয় পান।
কোয়ার্টার নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ মিলম্যানের স্বদেশি তরুণ নিক কিরগিয়াস। যিনি স্প্যানিশ ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে ৬-৩, ৬-৭ (২-৭), ৬-৩, ৬-৪ গেমের জয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।
এই ইভেন্টে মারে তার একমাত্র ট্রফিটি জিতেছিলেন ২০১৩ আসরে।