বাগদাদে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। ইরাকের রাজধানীর কারাদার ব্যস্ত এলাকায় গাড়িবোমার দিয়ে এই হামলা করা হয়। শিয়া অধ্যুষিত এলাকাটিতে শনিবার রাতের বাজারে ঈদের কেনাকাটায় সবাই ব্যস্ত ছিল।
রবিবার প্রধানমন্ত্রী এই হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। মধ্যরাতে বাগদাদের উত্তরে আরেকটি বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে।
কারাদার এই হামলা এই বছরে ইরাকের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। ইরাকি বাহিনী আইএসের হাত থেকে ফালুজা দখল করে নেয়ার ঘোষণা দেয়ার পরে এই ঘটনা ঘটলো।
এ ঘটনায় দেশটি তিনদিনের রাষ্ট্রিয় শোক পালন করছে। বিবিসি।