নাটোরের নলডাঙ্গা উপজেলায় খাজুরা এলাকায় পুরোনো আত্রাই নদীর উপর নির্মানাধীন ব্রিজ ধসে এলজিইডির উপসহকারী প্রকৌশলী রুহুল আমিনসহ ১৪ শ্রমিক আহত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। নেয়া হয়েছে।
স্থানীয় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নলডাঙ্গা উপজেলার খাজুরা বাজার সংলগ্ন পুরাতন আত্রাই নদীর উপর একটি ব্রিজের নির্মাণ কাজ শুরু করে গত বছর। রবিবার দুপুরে ব্রিজের উপরের অংশের ঢালাই কাজ চলছিল। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, নলডাঙ্গা উপজেলা প্রকৌশলী আজমল হোসেনসহ সংশ্লিষ্ট ঠিকাদর উপস্থিত ছিলেন।
তিনি বলেন, তারা চলে যাওয়ার পরপরই বিকেলে ঢালাইয়ের এক পর্যায়ে ব্রিজটি ধসে পড়ে। এ সময় এলজিইডির উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ ১৪ শ্রমিক আহত হন। বিষয়টি তাৎক্ষণিক এলজিইডি ও ইউএনওকে জানানো হয়েছে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান জানান, ব্রিজ ধসে পড়ার খবর স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।