ভুটান থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

ভুটানে চারদিনের সফর শেষ করে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার বিকাল ৩টায় দ্রুক এয়ারের ফ্লাইটে রাষ্ট্রপতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
 
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, ডিপ্লোমেটিক কোরের ডিন মাহমুদ ইজ্জত।
 
তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় দুপুর ২টায় রাষ্ট্রপতি ভুটানের পারো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
 
দেশটির প্রধানমন্ত্রী লিওনচেন শেরিং তোবগে এবং ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী রাষ্ট্রপতিকে বিদায় জানান।
 
ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুকের আমন্ত্রণে গত শুক্রবার দেশটিতে সফরে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ।