নড়াইলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে বিক্ষোভ

নড়াইলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের রুপগঞ্জ বাসস্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
 
পরে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাপ্পি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান রোজ, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ।