বরিশালের কীর্তনখোলা নদীতে সোমবার ভোরে স্টিমার পিএস মাহসুদকে ধাক্কার ঘটনায় সুরভী-৭ লঞ্চের রুট পারমিট সাময়িক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় লঞ্চের মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ শাখার প্রধান মোবারক হোসেন মজুমদার সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এরই মধ্যে লঞ্চের রুট পারমিট সাময়িক স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটিএ উদ্যোগী হয়েই এই মামলা করবে।
মোবারক হোসেন জানান, এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত ও নয়জন আহত হওয়ার খবর বিআইডব্লিউটিএর হাতে এসেছে।