সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে যশোরে বিক্ষোভ মিছিল

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে যশোরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা ছাত্রলীগ।
 
সোমবার দুপুরে শহরের গাড়িখানা রোড থেকে মিছিলটি বের হয়ে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতৃবৃন্দ। এরপর সেখান থেকে আবারও মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সহ-সভাপতি নিয়ামত উল্লাহ, রবিউল ইসলাম, আকুল হোসেন, মনোয়ার হোসেন ইমন, জাবের হোসেন জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবীর শিপলু, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান লিখন, এমএম কলেজ ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি প্রমুখ।