ঝিকরগাছায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ কর্মী নিহত

যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের গুলিতে হাসান আলী (৪৮) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। হাসান ঝিকরগাছা উপজেলার গদখালি মঠবাড়ি গ্রামের বাসিন্দা। 
 
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা খবির আহমেদ জানান, ভোররাতে দুর্বৃত্তরা আওয়ামী লীগ কর্মী হাসানের বাড়িতে গিয়ে তাকে ডেকে তুলে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
 
স্থানীয় বিরোধের জের ধরে হাসান আলী নিহত হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। নিহত হাসান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।