রাজধানীতে বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশায় থাকা ওই দুই নারী মারা যান।
 
নিহতরা হলেন হাসি বেগম (৩৫) ও জেসমিন আক্তার (২১)। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
 
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে শনির আখড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় ওই দুই নারী গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।