বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের কাপুড়িয়া পট্টিতে অগ্নিকাণ্ডে নয়টি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে একজন মারা গেছেন। এতে ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
মঙ্গলবার ভোর চারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস মোরেলগঞ্জের দুইটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার স্বপন কুমার ভক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।