সুনামগঞ্জে হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

সুনামগঞ্জে এক শ হতদরিদ্র ও দুস্থ লোকের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
 
সোমবার বিকালে শহরের ষোলঘর প্রাইমারি স্কুলে হতরিদ্রের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন জেলা অ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্সেরর্স উপদেষ্টা ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পীর ফজলুর রহমান মিসাবহ।
 
যুক্তরাষ্ট্র প্রবাসী এহতেশাম আহমদ তাপু ও তার স্ত্রী হেপী বেগম ঈদবস্ত্র কিনতে অর্থ সহায়তা করেন। অ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স ও উচ্ছ্বাস ইভেনন্ট ম্যানেজমেন্ট  ঈদবস্ত্র বিতরণে সহায়তা করে।
 
এ সময় বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিন, আজকালের খবর প্রতিনিধি আমিনুল হক, জেলা রোভার স্কাউটস লিডার মো. রায়হান উদ্দিন, উচ্ছ্বাস ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক মাহবুবুর রহমান রুবেল ও অ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্সের সভাপতি শহীদ নূর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।