রাজাপুরে বাসচাপায় শিশু নিহত

ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় আলী আহম্মদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
 
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিংড়ি স্কুল এলাকায় এ ঘটেছে। আলী আহম্মেদ ঢাকার গার্মেন্টকর্মী রুহুল আমিনের ছেলে। তাদের বাড়ি উপজেলার কেওতা গ্রামে।
 
রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, ঈদ করার উদ্দেশে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে পিংড়ি এলাকায় মা খাদিজা বেগমের হাত ছেড়ে দিয়ে রাস্তা পারের জন্য দৌড় দিলে একটি বাস আলীকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।