ঈদ ও রথযাত্রা উপলক্ষে স্বেচ্ছাসেবক দল গঠনে নির্দেশ

পবিত্র ঈদুল- ফিতর এবং হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রার সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিজ নিজ উপজেলা ও জেলায় কমপক্ষে একটি করে স্বেচ্ছাসেবক দল গঠন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকদেরকে নির্দেশ দেয়া হয়েছে। 
 
যাত্রীদের ভোগান্তি কম করতে এবং সকল ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে ঈদ উৎসব এবং রথযাত্রার সময়ে সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অবহিত করতেও ইউএনও এবং ডিসিদের প্রতি নিদেশ দেয়া হয়েছে।