ঝিনাইদহে বোমা হামলায় ইউপি সদস্য আহত

ঝিনাইদহে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে আতিকুর রহমান (৪৫) নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন।
 
মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে এ ঘটনা ঘটে। আহত আতিকুর রহমান মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে ও ৩নং কেশবপুর ওয়ার্ডের ইউপি সদস্য।
 
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আতিকুর রহমান বিষয়খালী বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে পরপর ৩টি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে আতিকুর রহমান আহত হন। আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
 
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।