যাকাত দেয়ার আহ্বান মুশফিকের

যাকাত দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, 'আমার মত যাদের উপর যাকাত ফরয হয়েছে শরীয়াহ মোতাবেক তা আদায় করা উচিত। যাতে আমাদের আশেপাশের গরীব মানুষগুলো ঈদের আনন্দ ভালোভাবে করতে পারে।'