নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আমান উল্লাহ (৩২) উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে উপজেলার দড়িবিশনন্দী গ্রামের ঈদগাহের কাছ থেকে স্থানীয়দের খবরে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একজন প্রতিবন্ধী ছিলেন। ভিক্ষা করে জীবিকানির্বাহ করতেন।
পুলিশ জানায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, ‘আমানউল্লাহ্ দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। ঘটনার তদন্ত চলছে।’