ভিক্ষা বৃত্তির টাকায় সংসার চালানো সেই বহুল আলোচিত মুক্তিযোদ্ধা মুরাদ আলীসহ দুইজন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা আর্থিক সহায়তা পেয়েছেন। ঢাকার ‘জেগে আছি’ সংগঠনের পক্ষ থেকে তাদের দুজনকে ঈদুল ফিতর উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই দুই বীরসেনানীর হাতে উল্লেখিত সংগঠনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের একজন মুরাদ আলী (৬৯)। পিতার নাম মৃত ওয়াজ আলী। বাড়ী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামে। অন্যজন জামাত আলী (৭০)। উল্লেখ্য ২ মাস আগে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘ভিক্ষা করে সংসার চলে মুক্তিযোদ্ধা মুরাদ আলীর’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হলে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা হয়।