বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষ্যে মসজিদটিতে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।
 
বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল ৯টায় ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।
 
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ । সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।
 
নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
 
সকাল ৭টায় প্রথম, সকাল ৮টায় দ্বিতীয় ও সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। চতুর্থ জামাত সকাল ১০টা, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌন ১১টায় অনুষ্ঠিত হয়।
 
চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করেন।