পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। বুধবার নিজের ফেসবুক একাউন্ট থেকে পাঞ্জাবি পরিহিত অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদ মোবারক জানান তিনি।
পৃথিবীর অন্যান্য দেশের মত গেইলদের ক্যারিবিয়ান দ্বীপেও পালিত হচ্ছে ঈদুল ফিতর। সিপিএল খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। গেইলের দল জ্যামাইকা তালাওয়াসের হয়ে এবারের সিপিএল মাতাচ্ছেন তিনি।